সিল্কসিটিনিউজ ডেস্ক:
এক ঘণ্টা সময় বাড়িয়ে আজ শুক্রবার (৯ অক্টোবর) বসছে ‘সুপার সেল কার বাজার’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সকাল ১০টায় শুরু হয়ে এ মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
টানা পঞ্চম সপ্তাহ দারুণ সাড়ার পর এ নিয়ে ষষ্ঠ সপ্তাহের মতো বসছে গাড়ি কেনা-বেচার এই আয়োজন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন টানা পাঁচ সপ্তাহ ক্রেতা-বিক্রেতাদের সাড়া পেয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে এ কার বাজার বসবে।
এখানে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকছে।
পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলও বিক্রি করা যাবে।
আয়োজকরা জানান, এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার ও তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ঝামেলা কমছে। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ।
ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।









