সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অতীতের সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির তাপমাত্রা। সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির প্রাণকেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

আবহাওয়া পূর্বাভাস সেবাদাতা ওয়েবসাইট আকুওয়েদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। এর আগে ৩৮ বছর আগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটিতে ৯৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

আকুয়েদার জানায়, ক্যালেন্ডারের হিসাবে গ্রীষ্ম চলে গেলেও গত ক’দিন ধরেই ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চলের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসেও তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছিল। সোমবার সে তাপমাত্রা যে রেকর্ড ভেঙে ফেলতে পারে সেই পূর্বাভাসও ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লস অ্যাঞ্জেলেসে তাপমাত্রা উঠলো ১০০ ডিগ্রি ফারেনহাইটে।

 

আর কামারিলো শহরে সেটা ছাড়িয়ে উঠলো ১০৪ ডিগ্রি ফারেনহাইট। অক্সনার্ড শহরে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা হলো ১০২ ডিগ্রি ফারেনহাইট। বিরানভূমি উডল্যান্ড হিলসে এ তাপমাত্রা আরও ছাড়িয়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইটের কোঠা ছুঁয়েছে।

 

তাপমাত্রার এ বাড়াবাড়ি মঙ্গলবারও থাকতে পারে বলে জানাচ্ছে আকুওয়েদার।

সূত্র: বাংলা নিউজ