সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সব মন্ত্রীকে কঠোর নজরদারিতে রাখব: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সব মন্ত্রীকে কঠোর নজরদারিতে রাখব: প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ন্ত্রিসভার সব সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভায় নবীনদের অগ্রাধিকারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে।

শেখ হাসিনা বলেন, নতুনদের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী করা হয়েছে এ জন্য যে, তারা যেন সব কাজ বোঝে এবং পরবর্তীতে করতে পারে। পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ।