লাইফ স্টাইল

সবুদনার বড়া রেসিপি

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সবুদনার বড়া রেসিপি

উপকরণ:

১.৫ কাপ সাবুদানা
১/২ কাপ ধনেপাতা কুচি
৩-৪ টে বা স্বাদ মতো কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ গ্রেট করা আদা
৩ টে লঙ্কার চিলিফ্লেক্স
২ টো মাঝারি আলু সেদ্ধ
২৫-৫০ গ্রাম মতো চীনা বাদাম ড্রাই রোস্ট (আধভাঙা)
পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল
স্বাদ মত নুন।।।

প্রস্তুত প্রণালী:

👉প্রথমে সাবুদানা একটা বড় পাত্রে নিয়ে তিন চার বার জল পাল্টে পাল্টে ধুয়ে সাবুর লেবেলে জল দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। আমার সাবুদানাটা খুব ছোটও না আবার খুব বড়ও না সেই জন্য ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম।বড় সাবুদানা হলে দু ঘন্টা ভিজিয়ে রাখুন।সাবুদানা তে এমন পরিমাণ জল দেবেন যাতে দানা বেশি গলে না যায় অথচ ভালো ভাবে ভিজে নরম হয়ে যায়। একদম ঝরঝরে হবে। ধনেপাতা কাঁচালঙ্কা আদা সব রেডি রাখুন।

👉চিলিফ্লেক্স তৈরি করে নিন।আলু খোসা সমেত সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার একটা অন্য পাত্রে সাবুদানা চিলিফ্লেক্স সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে নিন। ধনেপাতা কাঁচালঙ্কা কুচি গ্রেটেড আদা পরিমাণ মতো নুন দিন।

👉বাদাম খোসা সমেত শুকনো কড়াই এ ভেজে ঠাণ্ডা করে খোসা গুলো হাত দিয়ে ঘসে ফেলে হাফ ডাস্ট করে নিন তবে আমার বাদাম ভাজাটা একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। সবকিছু একসাথে হাত দিয়ে চটকে মেখে নিন।কড়াই এ তেল বসান।

👉দু হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে বড়া গুলো গড়ে নিন। তেল ভালো করে গরম করে আঁচ মিডিয়ামে বা তার থেকে একটু বেশি আঁচে বড়া গুলো দিয়ে ২/৩ মিঃ পর আস্তে আস্তে উল্টে দিয়ে অপর পিঠটা ভাজার সময় আঁচ টা একটু বাড়িয়ে দিয়ে দু পিঠ বেশ লালচে করে ভেজে নিন। ৬/৭ মিঃ এক এক ব্যাজে টাইম লাগবে।আমাদের রান্নাঘর মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজতে গেলে তেল টেনে নেবে হায় আঁচে ভাজতে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে। গরম গরম মুচমুচে সাবুদানার বড়া বা স্ন্যাকস পেঁয়াজ লঙ্কা ও টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন