কৃষি লোনে ব্যাংকগুলোর সীমাহীন অনাগ্রহ আর হয়রানি দেখার কেউ নাই। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের সামনে থেকে টেনে তোলার মতো কোনো আর্থিক প্রতিষ্ঠান তেমন আগ্রহ দেখায় না। এমনকি সফল তরুণদের পেছনেও আগ্রহ নেয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর। লোন করতে গিয়ে তাদের পড়তে হয় সীমাহীন হয়রানিতে। বা অধিকাংশ লোনের মুখই দেখতে পাই না। লোন দেওয়া হয় কোটি কোটি টাকা ঋণখেলাপীদের জন্য। বিভিন্ন প্রকল্পও তাদের জন্য। মানে তেলা মাথায় ঢালো তেল। আর ন্যাড়া মাথায় ভাঙো বেল। এই রকম হাজারো উদাহরণ দেশের ঘরে ঘরে। ফলে তরুণদের একক প্রচেষ্টাতেই এগিয়ে যেতে হচ্ছে।
অথচ একটু সহায়তার হাত বাড়ালে তরুণরাই দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে বা রাখছে। নিজের চেষ্টায় তরুণরা আর কতো এগোবে। তার পরেও তরুণরা এগিয়ে যাচ্ছে নানা বাধা পেরিয়ে। সরকার তরুণদের নিয়ে বৃহৎ পরিকল্পনা করতে পারে। যদিও কিছু প্রকল্প কাগজে-কলমে ও দলবাজদের দখলে থাকে বলে শুনি। কিন্তু সেসব কাগজে-কলমের প্রকল্প জলে ঘি ঢালার মতো অবস্থায় পরিণত হচ্ছে। সরকার বা ওইসব তরুণদেরও কোনো কাজে আসে বলে দেখি না।
লেখক: রফিকুল ইসলাম

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা










