বিজ্ঞান ও প্রযুক্তি

সফটএক্সপোর শেষ দিনে চাকরি প্রার্থীদের ভিড়

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুনিব ও ইভান ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এ কম্পিউটার বিভাগের শেষ বর্ষে পড়াশুনা করছেন। এই দুই বন্ধু চাকরির জন্য সিভি জমা দিতে আসেন বেসিস সফটএক্সপো ২০১৭ আয়োজনে। তাদের আশা, যদি তথ্যপ্রযুক্তি খাতে একটি চাকরি মেলে। তাদের মত আরও অনেকেই সফটক্সপোর শেষ দিনে ভিড় করে সিভি জমা দিচ্ছেন আর সেখানেই ভাইভা দিচ্ছেন।

সফটএক্সপো’র সেলিব্রেটি হলে দেশের বিভিন্ন সফটওয়্যার নিমার্তা প্রতিষ্ঠানগুলো পরসা সাজিয়ে বসে ছিলো নিয়োগ দে্ওযার জন্য সাক্ষাৎকার নিতে। এই হলে এসে বিভিন্ন শিক্ষার্থীরা সিভি জমা দিয়েছেন এবং সেখানে থেকে বাছাইয়ের মাধ্যমে চাকরি দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।দোহাটেক’য়ের প্রজেক্ট ম্যানেজার মাসুদুর রহমান টেকশহরডটকমকে জানান, গত তিন দিনে প্রায় হাজারের উপর সিভি জমা পড়েছে। সেখান থেকে শেষ দিনে প্রায় ৫০ জনের ইন্টারভিউ নেয়া হয়েছে। সেখানে থেকে ৫-১০ জনের মত স্কিল ডেভেলপার পাওয়া গেছে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করব আমরা।

তিনি আরও জানান, এই আয়োজনে আমরা বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা সিভি জমা দিতে ভিড় করছেন। আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপার, ডটনেট, ওয়েব ডেভেলপার ও পাবলিক রিলেশন অফিসার খুঁজছি। আশা করি এই আয়োজন থেকে আমরা পছন্দমত প্রার্থী পাব।

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসিন হাসান টেকশহর ডটকমকে জানান, তিনি সফটএক্সপোতে এসেছেন সিভি জমা দিতে। তিনি আশা করছেন হয়ত একটি চাকরি মিলবে।

উল্লেখ্য ‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো প্রদর্শনীর আয়োজন শেষ হচ্ছে আজ। ১১তম এই আয়োজন শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি

সূত্র : টেকশহর