সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির চারজন প্রার্থীকে মনোনীত করতে স্পিকার বরাবর আবেদন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বুধবার চারজনের নাম উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চার প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই মনোনয়নপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবরে পাঠানো হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন- পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।