সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

শ্রীলঙ্কায় টেস্ট জয় চান তাসকিন

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
শ্রীলঙ্কায় টেস্ট জয় চান তাসকিন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

তাসকিন আহমেদ এখন পর্যন্ত টেস্ট খেলেছেন তিনটি। বাংলাদেশ দল হেরেছে তিন টেস্টেই। তরুণ এই পেসার টেস্ট জয় পেতে তাই উন্মুখ হয়ে আছেন। আর সেটি পেতে চান আসন্ন শ্রীলঙ্কা সফরেই।

নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে টেস্ট অভিষেক হয় তাসকিনের। অভিষেকে একটি উইকেট পেলেও দারুণ লাইন আর লেংথ বজায় রেখে বল করেন ডানহাতি পেসার। ক্রাইস্টচার্চে পরের টেস্টেও পান এক উইকেট। সবশেষ ভারত সফরে হায়দরাবাদ টেস্টে ৩ উইকেট। দল হেরেছে তিন ম্যাচেই।

ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট নিয়ে তাসকিনের মূল্যায়ন কী? ২১ বছর বয়সি পেসার বুধবার মিরপুরে সাংবাদিকদের বললেন, ‘ব্যক্তিগতভাবে খুব খুশি না। সবচেয়ে বড় কথা, দুঃখজনকভাবে তিনটা টেস্টই হেরেছি। আমি তিনটাই খেলেছি। আশা করি সামনে সব কিছু ভালো হবে। আল্লাহ রহমত করলে ভালো কিছু হবে- এমন প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাব।’

নিউজিল্যান্ড ও ভারত সফরের ভুলগুলো শ্রীলঙ্কায় শোধরাতে চান তাসকিন, ‘শেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। সেটা পারলে, আশা করি শ্রীলঙ্কায় ভালো ফলাফল হবে। আমিও ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কায় ভালো কিছু করতে চাই।’

শ্রীলঙ্কা সফরে টেস্টের জন্য কাল ঘোষিত বাংলাদেশ দলে পেসার পাঁচজন। একাদশে জায়গা পেতে তাই বেশ লড়াই হবে সবার মধ্যে। এটিকে দলের পেস বোলিং আক্রমণের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তাসকিন।

‘দলে জায়গা পেতে তো আপনাকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা যত বেশি থাকবে বাংলাদেশের পেস বিভাগ তত শক্ত হবে। কে খেলবে কে খেলবে না, সেটা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুযোগ পেলে আমরা আমাদের সেরাটা ঢেলে দিব’- বলেন তাসকিন।

সূত্র: রাইজিংবিডি