সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রঙ্গিলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার গবড়াকুড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নবী হোসেন (৬০। মাওনা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় নবী হোসেন তার ছেলের ভাড়াবাড়িতে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সকালে তিনি রঙ্গিলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
যুগান্তর










