সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

শৌচাগারের ট্যাংকি থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
শৌচাগারের ট্যাংকি থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত একটি শৌচাগারের ট্যাংকি থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরীর নাম কলি আক্তার (১৬)।

কলি আক্তার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিল্লা পাড়া (তুয়ান বাপের বাড়ি) এলাকার আচার বিক্রেতা ছোট্টু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, দানু মিয়া কোম্পানির ইটভাটার পাশ দিয়ে চলাচলের সময় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা গন্ধের উৎস খুঁজতে থাকে।

এ সময় তারা ইটভাটাসংলগ্ন পরিত্যক্ত শৌচাগারের ট্যাংকির ওপরের ঢাকনা খুললে সেখানে একটি গলিত লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত কিশোরীর মামা শহিদ অভিযোগ করেন, এক বছর ধরে মির্জাপুর ইউনিয়নের নোয়াপাড়া সন্দ্বীপ কলোনির মো. নাছিরের ছেলে নজরুল মিঠু প্রকাশ হ্নদয় কলিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তিন সন্তানের বাবা মিঠু তার ভাগ্নিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার সন্ধ্যায় কলিকে তুলে নিয়ে যায় মিঠু।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, কলিকে তুলে নিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, মিঠু নামে এক ব্যক্তি কিশোরী কলিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।

গত শনিবার তাকে ওই যুবক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তবে এসব তথ্য না দিয়ে শুধু নিখোঁজ হয়েছে জানিয়ে নিহত কলির বাবা ছোট্টু মিয়া বাদী হয়ে থানায় একটি ডায়েরি (নম্বর-৮৪৬/১৮) করেছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সূত্র: যুগান্তর