সদ্য প্রকাশিত
খেলা

শেষ আটে নাদাল-জোকোভিচ

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শেষ আটে নাদাল-জোকোভিচ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মেক্সিকান ওপেনে প্রত্যাশিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দুই টেনিস আইকন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। অনায়াসেই দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন স্প্যানিশ সেনসেশন। প্রথম সেট হেরে ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে।

 

আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে ৪-৬ ব্যবধানে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন জোকোভিচ। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হারের দুঃস্মৃতি ফিরে আসে!

 

দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সার্বিয়ান সুপারস্টার। ৬-৪ গেমে ফেরেন সমতায়। তৃতীয় রাউন্ডেও একই ব্যবধানের ফলাফলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে কোর্ট ছাড়েন।

 

দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচে ইতালিয়ান পাওলো লরেঞ্জিকে সমান ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। সেমি নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ জাপানের ২১ বছরের তরুণ ইয়োশিহিতো নিশিওকা। জোকোভিচের সামনে ইয়োশিহিতোর সমবয়সী অস্ট্রেলিয়ান নিক কিরগিয়াস।

সূত্র: বাংলা নিউজ