বগুড়া

শেরপুরে চোখ উপড়ে ও কান কেটে হত্যা

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে নুরুল ইসলাম তালুকদার নামে এক কৃষককে চোখ উপড়িয়ে ও কান কেটে হত্যা করা হয়েছে। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরের ইয়াসিন আলী তালুকদারের ছেলে। তিনি শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পাশের শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে একটি ধানখেতে নুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, দুর্বৃত্তরা নুরুল ইসলাম তালুকদারকে ঘটনাস্থলে নিয়ে ডান চোখে সুচালু চাকু বা রড ঢুকিয়ে ও বাম কান কেটে নিয়ে হত্যা করেছে। হত্যার পর তারা কান ও চোখ নিয়ে গেছে। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।