সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, এ দেশে আর কোনো ভিন্ন রাষ্ট্রের তাঁবেদারি চলবে না। এ দেশ চলবে জনগণের কথায়। জনগণ যাকে চায় তাকেই রাষ্ট্র ক্ষমতায় বসাবে।

গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে এম এয়াকুব আলীর বাসভবনে উপজেলা ও পৌর এলডিপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এয়াকুব আলী বলেন, ‘১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও দালালরা এখনো রয়েছে।

তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সে সময়ে প্রত্যেক আমলা ও মন্ত্রী, হুইপ, এমপিরা যে পরিমাণ দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে।’ প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার দাবি করেন তিনি।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. রিজওয়ান আজাদ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন ইঞ্জি. আবদুর রশিদ, সামশুল আলম শিকদার, আবুল মনসুর সওদাগর, জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপি সভাপতি সেলিম চৌধুরী, এলডিপি নেতা জাহাঙ্গীর আলম রানা, হারুনুর রশিদ, নাদেরুজ্জামান,শাহ আলম,গাজী আমির হোসেন, মো. ফোরকান, খোরশেদ আলী আব্বাস, আবদুর রশিদ,বেলাল, জাহেদ, জাহাঙ্গীর সওদাগর, ওসমান, ছৈয়দ, সাইফুল সওদাগর, খোরশেদ, করির সওদাগর, সামশু শিকদার, মামুন, বখতিয়ার, নূরুল আলম, বদিউল আলম, হান্নান, আলমগীর, মিল্টনসহ আরো অনেকে।

 

সূত্র: কালের কণ্ঠ