সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

শেখ হাসিনার স্বাক্ষর জাল করায় নারী আটক

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শেখ হাসিনার স্বাক্ষর জাল করায় নারী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডেপুটি স্পিকারের স্বাক্ষর নকল করে চাকরির সুপারিশপত্র (ডিও লেটার) দেওয়ায় হাছিনা বেগম (৬৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শেরে-বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তাকে শেরে-বাংলা নগর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

 

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস জানান, হাছিনা বেগম নামে ওই নারী এক ছাত্রী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের স্বাক্ষরসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি যাচাই করে ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়।
ছবি: সংগৃহীত
বর্তমানে ওই নারী থানা হাজতে রয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ জানাননি বলে জানান ওসি।

সূত্র: বাংলা নিউজ