নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়বো। বিএনপি জামায়াত এদেশের নিরীহ জনগণের উপর পেট্রোল বোমা মেরে কিংবা গুপ্ত হামলা চালিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার সাধ আর পূরণ হবে না। কারণ এদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছেন।
বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী কমিটির আয়োজনে সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেবলমাত্র শেখ হাসিনাই পারবে এদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে। পহেলা জানুয়ারিতে সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। বিশ্বে এ ইতিহাস নজির। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসা কুড়িয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন নয় এটা বাস্তব একটি বিশাল বহুল প্রকল্প। জনগণের টাকায় এটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।
জিউপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শরীফ, বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলিমুজ্জামান মন্টু,শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুকুর আলী সর্দার, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আকবর আলী।
আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হীরা বাচ্চু,পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান মিঠূ, জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান ডলার, সাধারণ সম্পাদক শরিফুৃল ইসলাম প্রমুখ।
এর আগে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। ল্যাব পরিদর্শনের পর নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
স/শ










