সদ্য প্রকাশিত
হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু
রাজনীতি

দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না : ফারুক

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না : ফারুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না। সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

বিএনপি রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকার দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছেন, তাদের আবারও রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে।

অদৃশ্য শক্তির ইন্ধনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু করলে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকব এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। বিএনপি মব তৈরি করে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু পরিচালনা ও দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়।

তিনি আরো বলেন, বহু আলোচিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং সরকারের ৯ মাসে পদার্পণ করে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন এবং কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার প্রাণপণ চেষ্টা করছেন তাদের আমরা সাধুবাদ জানাই।

আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব। কারণ, এই সরকার গুন্ডামি করে বা নির্বাচন কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া সরকার নয়।