সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শেখ হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করার পরামর্শ সাবেক মন্ত্রীর

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
শেখ হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করার পরামর্শ সাবেক মন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এতো দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক।’

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় দুলু আরো বলেন, ‘তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেন্দ্র মোদীকে শিখিয়ে দিতে পারবেন।’

দুলু বলেন, ‘শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছেন। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে।’

তিনি বলেন, ‘পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর-বাহির যেকোনো ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে তা রুখে দিতে হবে।

শুক্রবার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহের সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

সূত্র: কালের কণ্ঠ