নিজস্ব প্রতিবেদক:
উন্নত চিকিৎসার জন্য ‘দৈনিক উত্তরা প্রতিদিন’র সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ভারত যাচ্ছেন আগামীকাল শুক্রবার। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এইচ.এম তরিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি কিছুদিন থেকে ক্লোন ক্যানসার রোগে ভুগছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেওয়ায় তিনি সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ভারতের উদ্দেশে
শুক্রবার সকালে যাত্রা করবেন।

সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে ফেরার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
স/শা










