সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

শীর্ষস্থান মজবুত করলো জুভেন্টাস

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শীর্ষস্থান মজবুত করলো জুভেন্টাস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইতালিয়ান সিরিয়া লিগে এমপোলিকে ২-০ গোলে হারালো জুভেন্টাস। আর এ জয়ের ফলে লিগ টেবিলের নিজেদের শীষস্থান আরও মজবুত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে একটি গোল করেন অ্যালেক্স সান্দ্রো। অপর গোলটি আসে আত্মঘাতি গোলের মাধ্যমে।

 

তুরিনে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাসজ স্কোরোপস্কির আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় হিগুইনরা। আর ৬৫ মিনিটে সান্দ্রো গোল করে দলের জয় নিশ্চিত করেন।

 

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রোমা। আর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় নাপোলি।

সূত্র: বাংলা নিউজ