সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

শীতার্তদের পাশে দাঁড়াচ্ছে `শীতের হাসি’

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
শীতার্তদের পাশে দাঁড়াচ্ছে `শীতের হাসি’

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বাড়তে শুরু করেছে ছিন্নমূল মানুষদের ভোগান্তি। কেউ সড়কের পাশে আবার কেউ সাহায্যে আশায় ছুটে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। ব্যস্ত নগরীর ভীড়ের মাঝে ঘুনসুটি ধরে বসে থাকা অসহায় মানুষগুলোর এখন ভরসা বিত্তবানদের সাহায্য। ছিনমূল এসব মানুষদের পাশে দাঁড়াতে কাজ করে চলেছে  ‘শীতের হাসি’।

 
বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী,লেখকদের নিয়ে শীতের হাসি সংগঠনটি কার্যক্রম শুরু করে চলতি বছরের ১৬ নভেম্বর। শীতের হাসির ফেসবুক পেজ আর গ্রুপে শীতার্তদের পাশে দাড়াতে একে একে এগিয়ে আসেন। দেশের অভ্যান্তরের বিভিন্ন প্রান্ত থেকে শীতের হাসিকে শীতবস্ত্র এবং মোবাইলে বিকাশের  মাধ্যমে সাহায্য পাঠাতে থাকেন।
সব মিলিয়ে শীতের হাসি-তে পৌঁছালো ৮ হাজার টাকা এবং ব্যবহারযোগ্য কয়েক বস্তা পুরানো বন্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাড়াচ্ছে শীতের হাসি।

 

15128690_1835503160072121_736307255_n

শীতের হাসির সদস্যদের মতে শীত আসলে অনেকেই শীত বস্ত্র নিয়ে আসবে । কিন্তু শীতের শুরুর দিকে ছিন্নমূল মানুষদের অনেক সমস্যার সম্মুক্ষীন হতে হয়। শীত জনিত রোগে ভ’গতে হয়। অনেকটা আগে ভাগেই এসব ছিন্ন মূল মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সদস্যরা।
সমাজের আনাচে কানাচে হত দরিদ্র মানুষদের খুঁজে বের করে তাদের সাহায্যের জন্য শীতের হাসির সদস্যরা তৈরি করেছেন  একটি ছক। যে ছকে দুস্থদের দেয়া হবে শীতবস্ত্র। কখনো রেলওয়ে ষ্টেশন তো কখনো প্রধান সড়কের ধারে প্রতিনিয়তই ছুটে বেড়াচ্ছেন দুস্থদের সন্ধানে। একঝাঁক তরুনদের এমন কাজ দেখে আগ্রহ প্রকাশ করছেন আরো অনেকে।

 

15152477_1835499870072450_721088303_o
শীতের হাসি সংগঠনের উদ্যোক্তা সাজিয়া সুলতানা মিম বলেন, এটা ইচ্ছা বললে ভুল হবে। বলা চলে বহুদিনের স্বপ্নের এক অংশ। উদ্যোগ নেয়ার আর সময় না নিয়ে নেমে পড়লাম মাঠে। বিবেক নামক মাইক নিয়ে জানাই দিলাম শীতে সাহায্য করতে চাই দুঃস্থদের। আছো কেউ?যে যে ভাবে মাঠে নেমে পরো। নাড়া দিয়ে সাড়া পেলাম অধিক!বাইরের দেশ হতে সাড়া পেলাম দু’জনের।দেশে সাড়া দিল লেখক, কবি, সাংবাদিক, পরিবার, তরুণ –তরুণী। ভিন্ন সংঘটন জানালো এগিয়ে যাও। দূরদূরান্ত থেকে অবাধভাবে বিকাশের মাধ্যমে সাহায্য আসতে লাগলো।এভাবেই শীতের হাসির যাত্রা শুরু। শীতের হাসিকে নিয়েই স্বপ্ন আছে তার। আর সেটি হলো রাজশাহীতে একটি বৃদ্ধাশ্রম।

 

তিনি বলেন, ভালো কাজের জন্য সবাই প্রশংসিত হয়। আমরা আমাদের ভালো কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীতে বৃদ্ধাশ্রমের অভাব। এমন অনেকেই আছেন যারা রাজশাহীতেরই আছেন। কিন্তু ভাগ্যের পরিহাসে রাস্তায় রাস্তায় বেড়াতে হয়। ‘শীতের হাসি’ লক্ষ্য যেন ভবিষ্যৎ উপহার রাজশাহী তে একটি দেখতে পাই সবাই। এ জন্য সরকারের কাছে আবেদন জানাতে চাই। এই মহানগরীতে একটি উন্নতমানের বৃদ্ধাশ্রম আমরা চাই। তবেই আমাদের যুব সমাজের দ¦ারা আরো অনেক ভালো কাজ করার প্রবণতা সৃষ্টি হবে।

 

 

স/আ