সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

শিবগঞ্জে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার: আটক ১

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার: আটক ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি-র‌্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

আটককৃত ব্যক্তি হলেন, মনাকষা ইউনিয়নের চৌকা পোড়াদিহি গ্রামের মৃত চাঁনমুন্সির ছেলে টানু মিয়া।

 

৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান সিল্কসিটি নিউজকে জানান, শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭৮/২ এস এর নিকট ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাটক্ষেত হতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

 

অপরদিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সহিদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রাম সংলগ্ন পুঠিঘাট এলাকা থেকে ৪২৯ বোতল ফেনসিডিলসহ টানু মিয়াকে আটক করে।

 

এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ