বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় গুণগত মান উন্নয়নের জন্য ডিজিটালাইজেশন ফর ম্যাসপিপলস প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে যাচ্ছে। এই প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটু স্বতন্ত্র-আলাদা করে দেখতে হবে আমাদের। এখানে অনলাইন লাইব্রেরি, ডিজিটাল আর্কাইভস, প্রত্যেক আবাসিক হলে ইন্টারনেট সুবিধা তো আছেই। পুরো ক্যাম্পাস এখন ওয়াইফাই নেটওয়ার্কের ভেতরে আনা হয়েছে। শিক্ষা উপকরণের অভাব তো কল্পনা করাই যায় না। উন্নত বিশ্বেও মানসম্মত অনেক বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য গমণ করছেন। আবার পড়াশুনা শেষ ফিরে আসছে। বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই ফিরে আসার হার অনেক বেশি। তারপরও আমরা নিজেদের কিছু সমালোচনা করতেই পারি।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দোকানপাট। সেগুলোর খাবারের মান নিয়েও প্রশ্ন অনেক। আবার শিক্ষকদের আবাসিক কোর্য়াটারগুলোর বেহাল দশা। শিক্ষকদের মধ্যে প্রায় আশি শতাংশ এই ভূতুওে কোয়ার্টার ছেড়ে দিয়েছে। ফলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রতিমাসে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই কোয়ার্টারগুলোর বয়স অনুযায়ী সরকার পরিত্যাক্ত ঘোষণা করে নির্ধারিত ভাড়ায় শিক্ষকদের কম ভাড়্য়া থাকার সুযোগ করে দিতে পারে। এখানেও থেকে গেছে আমলাতান্ত্রিক জটিলতা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বেশ কয়েক দফা কোয়ার্টারগুলোর নির্ধারিত বা সাব-স্টার্ন্ডাড ভাড়ার জন্য সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনা, চিঠি চালাচালী করেও কোনো সমাধান পায় নি। এতে সকল পর্যায়ের শিক্ষকরাও হতাশ। অন্তত কুড়ি বছরের বেশি সময় থেকে শুনে আসছি কোয়ার্টারগুলো নিধার্রিত ভাড়ায় যাচ্ছে। সেই আশা এখন নিরাশার বালুচড়ে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা নতুন নয়। তবে আশার কথা বর্তমান প্রশাসন ছাত্রীদের জন্য দশতলা বিশিষ্ট অথ্যাধুনিক শেখ হাসিনা হল নির্মানের সকল পরিকল্পনা প্রায় শেষ কওে ফেলেছে। একই সাথে ছাত্রদের জন্য জাতীয় চারনেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হল নির্মানের স্থান নির্ধারণ করে ফেলেছে যার নির্মানকাজ অচিরের শুরু হবে বলে আমরা জেনেছি। এতো সীমাবদ্ধতার মাঝেও প্রতিষ্ঠার যেকোনো সময়ের চেয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডায়নামিজম বা গতিশীলতার সাথে এগিয়ে যাচ্ছে।

ফলে এখানে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি হওয়ার মাত্রা অনেক বেড়ে গেছে। চীন, জাপান, মালেশিয়া, নরওয়ে, ডেনমার্ক, ভারত নেপাল. আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এরকম অনেক দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাথে সমঝোতা স্মারক সাক্ষর ও এক্সচেঞ্জ প্রোথাম চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সবাই উপকৃত হচ্ছে। অন্যদিকে পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা গ্রহণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশের স্বতন্ত্র ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।
এজন্য আমরা আশা করতেই পারি, শিক্ষার্থী-শিক্ষক, বর্তমান প্রশাসনের গণতান্ত্রিক সিদ্ধান্তগ্রহণের মাধ্যমে নিঃশব্দ বিপ্লব শিক্ষা ও মান-মর্যাদা নিয়েই এগিয়ে যাবে।
লেখক: প্রফেসর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ও আহবায়ক ৭ মার্চ ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।










