সিল্কসিটিনিউজ ডেস্ক:
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র ও কেন্দ্রীয় নেতারা।

সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের জানাজার পর কার্যালয়ের ভেতরে আকস্মিকভাবে মাথা ঘুরে পড়ে যান শায়রুল কবির খান।
এরপর তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে রোববারই তার চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।










