সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে ওমান থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটের যাত্রী আতিকুর রহমানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগেজ থেকে ৩০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রী আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তাদের হিসাব অনুযায়ী উদ্ধার করা সিগারেট থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ছয় লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
ইব্রাহীম খলিল আরো জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সব সংস্থাই সর্বোচ্চ নজরদারি অব্যাহত রেখেছে।









