সিল্কসিটিনিউজ ডেস্ক :
শাহী চিকেন রোস্ট রেসিপি
উপকরণ
চিকেন-১ কেজি (৬ পিস)
দই – ১/২ কাপ (ফেটানো)
পেঁয়াজ – ৩টি (বাটা )
পোস্ত বাটা-১ টেবিল চামচ
আদা বাটা – ১টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
কাজু বাদাম বাটা- ২ টেবিল চামচ
কিসমিস বাটা -১ টেবিল চামচ
লঙ্কা গুড়ো – ২ চা চামচ
টমেটো সস-২ চা চামচ
লেবুর রস-১ চা চামচ
জয়িত্রী-জায়ফল-শাহজিরা বাটা -১ চা চামচ
কাঁচা লঙ্কা-৫/৬ টা
পেঁয়াজের বেরেস্তা-৫ টা পেঁয়াজের
গুঁড়ো দুধ-২০ গ্রাম
ফোড়নের জন্য-এলাচ, লবঙ্গ ও দারুচিনি
কেওরা জল-১ চা চামচ
প্রণালী
প্রথমে, চিকেন টা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লবণ, লেবুর রস ও শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেন গুলোকে ভেজে নিতে হবে। নতুন করে আবার প্যানে তেল দিয়ে এলাচ, লবঙ্গ ও দারুচিনি ফোড়ন দেয়ার পর পিয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভাজা করে নিতে হবে ।
এবার তার মধ্যে বাদাম বাটা, পোস্ত বাটা, কিসমিস বাটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে। তারপর শাহী জিরা ,জয়ত্রী ও জায়ফল বাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে টক দই, টমেটো সস ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে ।
ভালো ভাবে কষার জন্য ১/২ কাপ জল দিতে পারেন ।জল শুকিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা চিকেন গুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণমতো জল দিতে হবে।
ঝোল ফুটে গাঢ় হয়ে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেরেস্তা ও গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করার পর কেওড়া জল দিয়ে আরো ৫ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে নিতে হবে। শশা , টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহী চিকেন রোস্ট।










