ছবিঘর

শাহরুখের যে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র। ‘চ্যাম্প’ সিনেমায় দেবের হাত ধরে টলিউডে পথ চলা শুরু করেন তিনি। তারপর একে একে উপহার দিয়েছেন অনেক হিট ছবি। ইতিমধ্যেই মুম্বইতেও পাড়ি জমিয়েছেন রুক্মিণী।

তবে জানলে অবাক হবেন এক সময় শাহরুখের নায়িকা হিসেবে তাঁর কাছে অভিনয় করার সুযোগ এসেছিল। কিন্তু সেই সময় তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিজেই জানিয়েছেন রুক্মিণী।

তিনটি জানান ‘রাব নে বানা দি জোড়ি’ ছবির জন্য তিনি ডাক পেয়েছিলেন। কিন্তু সেই ডাক প্রত্যাখ্যান করেন।

রুক্মিণীর কথায়, ‘আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার কাছে ’রব নে বানা দি জোড়ি’ সিনেমার অডিশনের অফার আসে। ওঁরা নতুন কোনও মুখ খুঁজছিলেন, যে মডেলিং করে।

অনুষ্কা শর্মার তখন ব্যাঙ্গালোরে মডেলিং করেন বেশ নাম ডাক হয়েছিল। তেমনই কলকাতায় আমি। ওঁরা আমাকে অনেক বার বলেছিলেন। কিন্তু আমি না করে দিয়েছিলাম। তখন বয়স অল্প ছিল বলেই বোধ হয় ভুলটা করেছিলাম।

রুক্মিণীকে সর্বশেষ দেখা গেছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এ। সম্প্রতি বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। এতে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচক থেকে দর্শকরা।