সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

শাস্তি হিসেবে গুড়িয়ে দেওয়া হলো পুরো মার্কেট

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শাস্তি হিসেবে গুড়িয়ে দেওয়া হলো পুরো মার্কেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চলাকালে স্থানীয় একটি বহুতল মার্কেটে বিস্ফোরণে দেশটির এক সেনা সদস্য নিহত হন।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মার্কেটটি ডিনামাইট (বিস্ফোরক) দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

 

দেশটির সংবাদমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরণে সেনা সদস্যের নিহতের ঘটনায় শাস্তি হিসেবে মার্কেটটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (১ নভেম্বর) রুস্তম বাজারে অভিযান চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর এক মেজর নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

 

জাফারুল ইসলাম নামে এক স্থানীয় রাজনৈতিক কর্মীর অভিযোগ, স্থানীয় আইন ভেঙে রুস্তম বাজার গুড়িয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে, মার্কেটটির মালিক এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের অনেক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেই সব স্থানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না।

সূত্র: বাংলা নিউজ