সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

শার্শায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
শার্শায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরের শার্শায় আহম্মাদ আলী শাহিন (৪৪) ও আব্দুল মান্নান (৪৫) নামের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত আহম্মাদ আলী শাহিন এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি এবং আব্দুল মান্নান নয়াদিগন্ত ও গ্রামের কাগজের শার্শা প্রতিনিধি।

গুরুতর অবস্থায় আহম্মাদ আলী শাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহম্মাদ আলী শাহিনকে গতকাল বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থিত বাড়ির গেইটে ও আব্দুল মান্নানকে আজ শুক্রবার সকালে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামে মারধর করা হয়।

এ ঘটনায় অন্য সাংবাদিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত আহম্মাদ আলী শাহিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাভারন মোড়ে নিজ বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় পেছন থেকে স্থানীয় সুজনের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল হামলা চালিয়ে এলোপাতাড়ি লোহার রড ও হকিস্টিক দিয়ে পেটাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে সংসদ নির্বাচনে টহল দিতে থাকা বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তবে রাতেই তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

শার্শা থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে হাসপাতালে ছুটে যাই এবং চিকিৎসার খোঁজ খবর নিই।’ হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাংবাদিক আব্দুল মান্নান বাড়ি থেকে সাইকেলযোগে শার্শা বাজারে আসছিলেন। স্বরুপদাহ মোড়ের চায়ের দোকানে একজন তাঁকে ডাক দেয়। এ সময় তার কাছে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। তাকে বাঁচাতে তার মামতো ভাই এগিয়ে এলে তাকেও মারধোর করা হয়। এ সময় আরো কয়েকজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত ছিল। বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। সাংবাদিকরা থানায় অভিযোগ দিলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।