সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার আর খালি মাঠে গোল দিতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।

তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেব এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব। ১ অক্টোবর থেকে সবাই রেডি হয়ে যান।

এ সময় জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।   তিনি বলেন, কোনও ঘটনাই ঘটেনি, তারপরও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারা দেশের সকল গ্রামে-গ্রামে ওয়ার্ডে-ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় একশো-দেড়শো নাম দিয়ে বাকি অজ্ঞাত আসামি রেখে মামলা দেওয়া হয়। ফ্যাসিস্ট দেশেই এটা সম্ভব, কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না।

সংগঠনটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন সভাপতিত্বে যুবসমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।