বিজ্ঞান ও প্রযুক্তি

শাওমি এমআই ৮এক্সের ছবি ফাঁস

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আরও একটি সংস্করণে আসতে যাচ্ছে শাওমি এমআই ৮। এবারের মডেলটির নাম দেয়া হবে এমআই ৮এক্স। কনফিগারেশন হবে এমআই ৮ এসই এবং এমআই ৮ এক্সপ্লোরারের মধ্যে মিশ্রিত।

ফোনটিতে থাকবে না পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সরাসরি ডিসপ্লেতেই জায়গা করে নেবে সেটি। কিন্তু পেছনে দেয়া হবে না স্বচ্ছ গ্লাস।

প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫য়ের বদলে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০। ক্যামেরা অবশ্য থাকবে অপরিবর্তিত। ডিসপ্লে দেয়া হবে ওলেড প্রযুক্তির। আকৃতি হবে এমআই ৮ এর সমান।

আপাতত আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি শাওমি। ফোনটির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে করা কিছু পোস্ট থেকে। স্বাভাবিকভাবেই কবে নাগাদ ফোনটি বাজারে আসবে বা মূল্য কত হতে পারে সে বিষয় জানা যায়নি কিছুই।