সিল্কসিটিনিউজ ডেস্ক:
অত্যন্ত সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ প্রসেসর সমৃদ্ধ ফোন ভারতে উন্মোচন করেছে শাওমি।
সকল জল্পনা কল্পনা শেষ করে পোকো এফ১ মাত্র ২০ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি শুরু হবে আগামী ২৯ আগস্ট।

এ মূল্যে শাওমি দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ। যদি ১২৮ গিগাবাইট স্টোরেজের প্রয়োজন হয় তাহলে খরচ করতে হবে প্রায় ২৯ হাজার টাকা আর ১২৮ গিগাবাইট স্টোরেজের সঙ্গে ৮ গিগাবাইট র্যাম চাইলে দাম পড়বে প্রায় ২৬ হাজার টাকা।
ফোনটি যাতে টানা ব্যবহারেও গরম না হয় সেজন্য লিকুইড কুলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সামনে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, পেছনে ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, হেডফোন জ্যাক, ইউএসবি সি পোর্ট এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি। কোয়ালকম কুইকচার্জ থাকছেই।
শাওমি ফোনটির জন্য এমআইইউআইর বিশেষ সংস্করণ তৈরি করেছে। এতে যুক্ত করা হয়েছে গেইমিং সহায়ক সব ফিচার এবং লঞ্চারে এসেছে অ্যাপ ড্রয়ার।









