সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

শহীদ কামারুজ্জামানের কবরে আরইউজে নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
শহীদ কামারুজ্জামানের কবরে আরইউজে নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তানজিমুল হক তানজিম।

রোববার সকালে আরইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নগরের কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে পুস্তস্তবক অর্পণ করেন। এসময় শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও ফাতেহা পাঠ করে দোয়া খায়ের করা হয়। দোয়া পরিচালনা করেন আরইউজের সহসভাপতি শরীফ সুমন।

এ সময় আরইউজের সভাপতি কাজী শাহেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু ও আনু মোস্তফা ছাড়াও সদস্য আহাজার উদ্দিন, জিয়াউল গণি সেলিম, তৈয়বুর রহমান, শামীম হোসেন, মামুন রেজসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার আরইউজের সাধারণ সম্পাদক পদের উপ-নির্বাচনে বিজয়ী হন দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হক তানজিম।