সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শপথ না নিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি করছে বিএনপি : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
শপথ না নিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি করছে বিএনপি : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিএনপি ও ঐক্যফ্রন্টের সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও শপথ না নিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকাল ১০টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন,  ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে।

কাদের বলেন, ৩০ ডিসেম্বর জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে- এটি তাদের সম্মান করা উচিত। সেটি তারা সম্মান করতে ব্যর্থ। ব্যর্থতার গণ্ডিতে বারবার আটকে থাকতে হচ্ছে তাদের। ব্যর্থতা থেকে বেরোতে পারছে না তারা।

নির্বাচনে বিজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের পক্ষে এবং আমাদের নেত্রীর ব্যক্তিগত সততা ও ক্যারিশমার পক্ষে এ জনরায়।