নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর কলাবাগান এলাকার পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যালয়ে এর আয়োজন করা হয়।
রাজশাহী বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

পরিবার পরিকল্পনা রাজশাহীর উপ-পরিচালক ডা. নাসিম আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী পরিবার পরিকল্পনা’র সহকারী পরিচালক তাসিকুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিন ও রাজশাহী এফডাব্লিউভিটিআই এর অধ্যক্ষ ফরিদুল হক।
অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরও উৎসাহিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদফতর প্রতি বছর সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে।
স/আ









