লাইফ স্টাইল

শত্রুকে দুর্বল ভাববেন না মিথুন, অধীনস্তদের কাজে লাগান তুলা

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভ বার বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ।

 

 

 

প্রকৃতিগতভাবে আপনি বিশ্বস্ত, যোগ্য ও উদ্যোগী। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আপনার রয়েছে সহজাত সচেতনতা। নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণাবলি আছে আপনার। নিজে প্রাণবন্ত। তাই অন্যদের মধ্যে সহজে উদ্দীপনার সঞ্চার করতে পারেন। আপনি সর্বক্ষেত্রে দায়িত্বসচেতন হলেও নিজের ব্যাপারে হতে পারেন অমনোযোগী। আপনার অদম্য কর্মস্পৃহা, ধৈর্য ও সাংগঠনিক শক্তি আপনার জীবনের সম্ভাবনা ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করে খ্যাতির শীর্ষে নিয়ে যেতে পারে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যে যেতে চায় তাকে যেতে দিন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি আচরনে বিনম্র হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর খুব একটা ভালো থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। কোনো বিনোদনমূলক কাজে অংশগ্রহণের সম্ভাবনা আছে। মানসিক আনন্দ বজায় থাকবে। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কণ্ঠশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। গৃহে অতিথিসমাগম হওয়ার সম্ভাবনা আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা কিছু থাকলে তার অবসান ঘটতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল আপনার বিপক্ষে চলে যেতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের কারো পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন।

সূত্র: এনটিভি