সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

লেবাননে তীব্র স্থলযুদ্ধ, মুখোমুখি হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক৪ মে ২০২৬১ মিনিট পড়া
লেবাননে তীব্র স্থলযুদ্ধ, মুখোমুখি হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে এবং এলাকাজুড়ে লড়াই ছড়িয়ে পড়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়াদি রাজ অঞ্চলের দেইর সিরিয়ান ও জাওতার শহরে এই সংঘর্ষ চলছে। এসব এলাকায় উভয় পক্ষের মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই হচ্ছে।

 

প্রতিবেদন অনুযায়ী, স্থলযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ছোট অস্ত্রের গুলি বিনিময়ের পাশাপাশি রকেট হামলাও চালানো হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।