সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
রাজশাহী

লেখিকা সংঘের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক৯ মে ২০২৩১ মিনিট পড়া
লেখিকা সংঘের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ লেখিকা সংঘ রাজশাহীর উদ্যেগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানের কক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সব্যসাচি লেখকদের নিয়ে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বরেণ্য কবি ও কথাসাহিত্যিক নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। এতে অংশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন উপদেষ্টা ড. মাজেদা খাতুন, আলোচনা করেন সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক, সহসভাপতি জায়তুনা খাতুন, রোজালিনা সামআ।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. নূরে এলিস আকতার জাহান এর সঞ্চালনায় আবৃত্তি করেন, রেবেকা আসাদ, নাসরিন লুবনা, ড. রুমি শাইলা শারমিন, ড. ফেরদৌস নেক পারভিন, মনোয়ারা বেগ, মাফরুহা আকতার উর্মি, রবীন্দ্র সঙ্গীত করেন ফাহমিদা ফেরদৌসী এবং সকল সদস্যবৃন্দ সমবিত সঙ্গীত এ অংশগ্রহণ করেন। সংঘের সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দমুখর ও প্রাঞ্জল হয়ে ওঠে।