সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

লুকোচুরি খেলার সময় স্কুলছাত্রীকে ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
লুকোচুরি খেলার সময় স্কুলছাত্রীকে ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কুমিল্লার লাকসামে সপ্তম শ্রেণির একছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানত উল্লাহর ছেলে রায়হান (২৯) মামিশ্বর গ্রামের রমিজ খানের ছেলে রাকিবুল ইসলাম আমিন (২০) এবং পার্শ্ববর্তী ষোলদোনা গ্রামের আবদুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা’র দায়ের করা মামলায় আগের দিন সোমবার (৩০ জানিয়ারি) লাকসাম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করে।

লাকসাম থানা পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে স্কুলে আসা-যাওয়ার পথে রায়হান, রাকিবুল ইসলাম এবং সাদ্দাম হোসেন তাকে রীতিমতো উত্ত্যক্ত করত।

এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, গত বছর ২৬ ডিসেম্বর নিজ বাড়ির পাশের সে ঘুরতে যায়। ওই দিন বিকেলে বাড়িতে থাকা অন্যান্য মেয়েদের সঙ্গে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলার সময় পাশেই সাত্তার মিয়ার বাড়িতে লুকাইতে যায়। ওই সময় সুযোগ বুঝে রাকিবুল ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় রায়হান তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ছবি এবং ভিডিও ধারণ করে।

এদিকে ধর্ষণের পর রায়হান তাকে (ভুক্তভোগী) ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। সে (রায়হান) বলে রাকিব ও সাদ্দামের মোবাইলে ধর্ষণের ছবি এবং ভিডিও ধারণ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে ধর্ষণের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। পরে সে কান্নায় ভেঙে পড়ে এবং বাড়িতে চলে এসে ঘটনাটি তার মাকে জানায়।

অপরদিকে তার (ভুক্তভোগী) মা ঘটনাটি জানার পর বিষয়টি ধর্ষণকারীদের অভিভাবকদের জানানোর উদ্যোগ নেয়। এতে ধর্ষণকারীরা আরো ক্ষেপে যায় এবং নানা রকম হুমকি-ধমকি দেয়। পরে এই ঘটনায় ধর্ষণের শিকার ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানত উল্লাহর ছেলে রায়হান (২০) মামিশ্বর গ্রামের রমিজ খানের ছেলে রাকিবুল ইসলাম আমিন (২০) ও ষোলদোনা গ্রামের আবদুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনের (৩০) বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, এই ঘটনায় সোমবার (৩০ জানুয়ারি) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং কুমিল্লার আদালতে পাঠিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ