সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

লালপুুরে ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুুরে ইয়াবাসহ আটক ১

লালপুর  প্রতিনিধি:

নাটোরের লালপুরের গোপালপুর পৌর সভার নারায়নপুর এলাকায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ  একজনকে আটক করেছে।

 
লালপুর থানা সূত্রে জানাযায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস.আই জাহিদ ও এস.আই আশরাফুলসহ সঙ্গীয় ফোর্স লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ পিছ ইয়াবাসহ নজরুল ইসলামের পুত্র মিঠু রহমান মুন্সিকে আটক করে।

 

মিঠু রহমান মুন্সির স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা গোপালপুর তালবাড়িয়া নামক গ্রামে।

 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিঠু মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, তার বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় লালপুর থানায়ও তার নামে  মামলা করা হয়েছে।

স/অ