লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে হেরোইনসহ আটক করেছে লালপুর থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।

একই দিনে বালিতিতা ইসলামপুর গ্রামের কালু মন্ডলের বাড়িতে পৃথক অভিযানে ১ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে।
স/শ










