ধর্ম

লালপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০২২১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে এম আর বি ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে ১৮তম হাজী সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এজেন্সী ব্যবস্থাপনা অংশীদারের বাসভবন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম আর নাসিমের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, অধ্যক্ষ মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ হযরত আলী, অধ্যক্ষ রাফি উদ্দিন, ডা. আমিনুল ইসলাম ডা. নাজিম উদ্দিন, মাষ্টার আব্দুল হালিম, শামীম আহমেদ প্রমুখ। এসময় অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, রফিকুল ইসলাম, ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এস/আই