সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

লালপুরে শিয়ালের কামড়ে ১ নারী গুরুতর জখম

নিউজ ডেস্ক২৩ মে ২০২২১ মিনিট পড়া
লালপুরে শিয়ালের কামড়ে ১ নারী গুরুতর জখম


লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে শেফালী বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছে । রবিবার (২২ মে) বিকেলে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । সে উপজেলার কাজিপাড়া গ্রামের চান্দু আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শেফালী বেগম বাড়ী-ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা ফেলার জন্য বাড়ির উঠানের পার্শ্বে  গেলে জঙ্গলে থাকে শিয়াল অতর্কিত ভাবে তার ওপর আক্রমণ করে। এসময় শেফালী শিয়ালের কামুড়ে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক শেফালীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এস/আই