সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

লালপুরে যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

লালপুর প্রতিনিধি:
“যৌন হয়রানী মানব না, প্রতিবাদে-প্রতিকারে সোচ্ছার হব” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন পালিত হয়েছে। রোববার সকালে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সামনে লালপুর মাদবপুর ব্র্যাক শাখার এফওআইবি আব্দুর রশিদের উদ্যোগে এ মানব বন্ধন পালিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, মহিলা মেম্বার নার্গিস বেগম, ইউপি সদস্য তরিকুল ইসলাম, ইলিয়াস, আব্দুর রশিদ, প্রভাস চন্দ্র আস, ২নং ঈশ্বরদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাসান আলী, কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মনিরা ইয়াসমিন সহ ইউনিয়ন সমাজের সকল সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ ।

 

মানব বন্ধন শেষে এফওআইবি আব্দুর রশিদের সভাপতিত্বে, ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ মিলনায়তন রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তরা  যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিকার করার আহ্বান জানানো হয়।

স/অ