সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক্, নাটোর:
নাটোরের লালপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহিদুল ইসলাম (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত তহিদুল মোহরকয়া গ্রামের নভেরের ছেলে বলে জানা গেছে।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, বৃহস্পতিবার বিকালে লালপুরের মোহরকয়া গ্রামের রুবেল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন নির্মাণ শ্রমিক তহিদুল ইসলাম।  এ সময় ঘরের দেয়ালের সাথে থাকা বৈদ্যুতিক তারে তহিদুলের হাত পড়লে  বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ