লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২ তম জন্মদিন পালন ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে সচেতন ছাত্র ফোরাম নাটোর জেলা শাখার উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল হক টমি, সাধারন সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর থানা জাসাসের সভাপতি সামসুল আলম আলো, ঈশ্বরদী পৌর যুব নেতা হাফিজুর রহমান, সাবেক ফুটবলার রফিকুল আলম, সাবেক ইউপি সদস্য আবু জাফর, গোলাম রব্বানী, জহুরুল ইসলাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের নেতা রতন প্রামানিক।

আরও উপস্থিত ছিলেন, সচেতন ছাত্র ফোরাম নাটোর জেলা শাখার সভাপতি আশিকুর রহমান, ২নং ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল আলম সুলভ, ১নং লালপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, গোপালপুর পৌর ছাত্র দলের অন্যতম নেতা নাজির উদ্দিন রিমন প্রমুখ।
স/শ










