সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

লালপুরে গৃহবধু শিমলা ১৩ দিন থেকে নিখোঁজ

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরে গৃহবধু শিমলা ১৩ দিন থেকে নিখোঁজ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের গন্ডবিল গ্রামের গৃহবধু শিমলা (১৯) ১৩ দিন যাবত শশ্বর বাড়ী থেকে নিখোঁজ  রয়েছে ।

জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার পলাশী ফতেপুরের মো. টিপু সুলতানের মেয়ে মোছা. শিমলা খাতুনের প্রায় ২ মাস পূর্বে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের হযরত আলীর ছেলে মো. রবিউল ইসলামের সহিত বিয়ে হয়।

গত ১১ আগষ্ট শিমলার স্বামি রবিউল ২ লাখ টাকা যৌতুক দাবি করে শিমলাকে মারপিট করে বাবার বাড়ী পাঠিয়ে দেয়। ১৪ আগষ্ট রবিউলের বাবা মোঃ হযরত আলী ও মা মরিয়ম টিপু সুলতানের বাড়ীতে গিয়ে শিমলাকে তাদের বাড়ীতে নিয়ে আসে।

গত ১৭ ই আগষ্ট রবিউলের মা মোবাইল ফোনে রাত্রি ৯ টার দিকে শিমলার বাবাকে বলেন, শিমলা বাড়ি থেকে রাগ করে চলে গেছে, তাকে খুজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে অনেক খোঁজ খবর করে না পেয়ে সোমবার (২৯ আগষ্ট) লালপুর থানায় অভিযোগ করে শিমলার বাবা মো. টিপু সুলতান।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, মেয়ের বাবা কর্তৃক লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/আ