লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আখচাষিদের আখের মূল্য মণ প্রতি ১১০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫০ টাকা করাসহ কয়েকটি দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শুক্রবার শিল্প মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আরশাদ হোসেন সাদির ও সাধারণ সম্পাদক ফিরোজ আল হক ভুঁইয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি যথাযত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় আখচাষী সমিতির নেতৃবৃন্দ ও মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/শ










