সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের ওপর হামলা, আহত ১০

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের ওপর হামলা, আহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার জেলেরা স্থানীয় জেলেদের ওপর হামলা চালিয়েছেন। এতে ১০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- মো. বশির, নুরনবী, মিজান, আবু ছায়েদ, সাত্তার, আব্বাস, ফারুক বাবুলসহ ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত নুরনবী, বশির ও মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত জেলেরা জানান, রাতে মেঘনা নদীর রামগতি সীমানা চর আবদুল্লাহ এলাকায় মাছ ধরতে নদীতে জাল ফেলি। এসময় ভোলার জেলেরা আমাদের জালের ওপর কারেন্ট জালের ফাঁদ পাতার চেষ্টা করে। এতে বাধা দিলে ভোলার কয়েক নৌকার জেলে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় ছিনিয়ে নেয় মোবাইল ও নগদ টাকা। তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নদীতে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

বাংলানিউজটোয়েন্টিফোর