লাইফ স্টাইল

লকডাউনে বাড়িতেই অফিস মিটিং? এভাবে তৈরি করুন নিজেকে…

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

করোনার তাণ্ডব থেকে বাঁচতে চলছে লকডাউন। বর্তমানে লকডাউনের চোখরাঙানি থেকে বাঁচতে অধিকাংশ মানুষই বাড়িতে কাজ করছে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। যখন আপনার বস আপনাকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্য আসতে বলে।

ছেলেদের হয়তো সেই সময় খুব একটা সমস্যা হয় না, তাঁদের গায়ের ওপর একটি শার্ট গলিয়ে ফেললেই কেল্লা ফতে। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েদের। তাঁরা এই সময় কিভাবে নিজেকে রেডি করবেন।

প্রথমেই মাথায় রাখবেন জাঁকজমকের কোনও মেক আপ দররকার নেই। চুল যদি আগোছালো থাকে, তাহলে চিরুনি দিয়ে ঠিক করে নিন। চাইলে মাথার উপর ঝুঁটি করে নিন, সেটাই যথেষ্ট আরামদায়ক। মুখটা ঠান্ডা জলে ধুয়ে ফেলে ভাল করে মুঝে নিন।

চাইলে হালকা ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন। কিন্তু মুখে যেন ছোপ না পড়ে, সেটা মাথায় রাখবেন। এরপর ঠোটে লিপ বাম লাগিয়ে নিন, তাহলেই অর্ধেক কাজ সম্পন্ন।

বাকি কাজটা শেষ হবে আপনার ড্রেস আপে। বাড়িতে রয়েছেন, ফলে নীচে কি পরেছেন সেটা কেউ দেখতে পারবে না। ফলে ওপরের পোশাকটা যথাযথ হওয়া উচিত।

সব অফিসেই মোটামুটি ফরম্যাল ড্রেস কোডই থাকে। ফলে চাইলে এই সময় কোনও কুর্তী বা শার্ট পরে নিতে পারেন। অথবা সালোয়ার কামিজের ওপরের অংশটা। সঙ্গে গলায় হালকা গয়না।

 

সুত্রঃ কালের কণ্ঠ