সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

লকডাউনে ঘরবন্দি জীবন একঘেয়ে, আত্মহত্যা করল ব্রিটিশ কিশোর

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
লকডাউনে ঘরবন্দি জীবন একঘেয়ে, আত্মহত্যা করল ব্রিটিশ কিশোর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন।কিন্তু এর ফলে ঘরবন্দি জীবন একঘেয়েমী মনে হচ্ছে অনেকের কাছে।

যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণাঞ্চলের রনডা এলাকায় কিয়ান নামে এক কিশোর লকডাউনের কারণে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভোগে আত্মহত্যা করেছে।

তার মা জুলেন সাউথওয়ে বলেন, তার ছেলে অত্যন্ত বিনয়ী, ভদ্র ও চুপচাপ স্বভাবের ছিল। খবর ব্রিটিশ পত্রিকা মেট্রো নিউজের।

কিন্তু গত সোমবার থেকে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর থেকে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভোগতে থাকে তার ছেলে।

বন্ধুদের সঙ্গে খেলতে যেতে না পেরে হাঁপিয়ে ওঠেছিল। বৃহস্পতিবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার মা আরও বলেন, কিয়ান সবার কথা ভাবতো। তার ছোট বোন ডার্সির খুবই প্রিয় ছিল কিয়ান। প্রিয় সন্তানের এমন করুন পরিনতিতে গোটা পরিবারে বইছে শোকের ছায়া।